print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৫, জুলাই,২০২১

হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ

গফরগাঁওয়ে লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে ১১টি মামলার বিপরীতে দুই হাজার ১০০টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৫ জুলাই) গফরগাঁও পৌর শহরের গো-হাটা এলাকায় সেনা সদস্যদের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের এই কার্যক্রম চালানো হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজুল ইসলাম বলেন, করোনার উর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার কঠোর লকডাউন ঘোষণা করেছে। স্থানীয় প্রশাসন লকডাউন বাস্তবায়নে সবার্ত্মক প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু কিছু অসচেতন মানুষ স্বাস্থ্যবিধি অমান্য করে মুখে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন। কেউ কেউ লকডাউনের বিধিনিষেধ মানতে চাইছেন না। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।