print news || Dailydeshsomoy

প্রকাশিত

হারুন অর রশিদ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পারিবারিক বিষয়াদিকে কেন্দ্র করে ছোটভাইও প্রতিবেশি চাচা মাজেদুলওমমতাজ মিলে রাতের আধাঁরে বাবুল মিয়াকে লোহার রড,বাঁশের লাঠি ও ধারালো ছোড়া দিয়ে আঘাত করে ডান হাতের কুনুই, দুই পায়ের হাড় ভাঙ্গা সহ শরীরের বিভিন্ন অঙ্গ হানি ঘটায়।
ঘটনার বিবরণে হাতিয়া মৌজার মৃত আবু বক্করের ছেলে ভুক্তভোগী বাবলু মিয়া,ওএলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শি জানান, বিগত ২০২৪ সালে পারিবারিক সামান্য কিছু বিষয়াদি নিয়ে দুই৷ ভাইয়ের মধ্যে মনোমালিন্য হওয়ায় তৃতীয়পক্ষ মাজেদুল ও মমতাজ আলীর যোগসাজশে বাবুল মিয়াকে মেরে হাত-পা ভাঙ্গেদেয়ায় ১২ফেব্রুয়ারী- জি আর,৪২/২৪ মামলা দায়ের করেন।

মামলাটি আদালতে চলমান থাকায় পূর্ণরায় মামলাটি প্রত্যাহার করে নেয়ার জন্য আবারও বাবুলের উপর আচমকা হামলা করে এবং বাবুল মিয়ার নিজ নামে ও পৈত্রিক সুত্রে প্রাপ্ত এক একর জমি ভূমিদস্যুতা করে ফসল ফলানো বন্ধ করে দিয়েছে। এব্যাপারে বাবুল মিয়া সুন্দরগঞ্জ থানায় ২১৮/২৬নং জিডি করেন। তদন্তকারী কর্মকর্তা বালাদুল(si)সরেজমিনে তদন্তপূর্বক গত ৮আগষ্ট সুন্দরগঞ্জ থানার ননএফ. আই আর.প্রসিকিউশন নং৫৪/২৬, ধারা ১০৭/১১৭(সি) আদালতে দাখিল করেন।
এদিকে বাবুল হাত-পা ভাঙ্গা অবস্থায় চিকিৎসার খরচের জন্য তার পৈত্রিক সুত্রে প্রাপ্ত ওনিজ নামিও জমি বন্ধক রেখে চিকিৎসার ব্যায় বহন করেন।বন্ধকি মালিকগন জমিগুলো চাষাবাদ করতে গেলে মামলার আসামিগন বন্ধকি জমিগুলো মালিকদের হত্যা,খুন,গুম,সহ বিভিন্ন প্রকার ভয়- ভীতি দেখিয়ে চাষাবাদ করা থেকে বিরত রেখেছেন। ফলে পরিত্যক্ত জমির প্রকৃত মালিক ও বন্ধকি সুত্রে অস্থায়ী মালিকদ্বয় মারাত্মকভাবে ক্ষতির মধ্যে দিনাতিপাত করছেন।