
প্রকাশিত
সুমন ইসলাম
লালমনিরহাট
লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সঙ্গে জেলা পুলিশের কার্যক্রমের ওপর ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন ক্যাডার সার্ভিসের ১১ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। শুরুতে তিনি লালমনিরহাট জেলায় আগত ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
পরে পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে জেলা পুলিশের কার্যক্রম, দায়িত্ব ও পেশাগত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদত হোসেন সুমা, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ ওয়ারুখ ইয়াজদানীসহ ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের লালমনিরহাট জেলায় আগত বিভিন্ন ক্যাডার সার্ভিসের ১১ জন সদস্য।
মতবিনিময় সভায় জেলা পুলিশের কার্যক্রম ও প্রশিক্ষণার্থীদের পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনে দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।



