
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলা পুলিশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) লালমনিরহাট জেলা পুলিশের পুলিশ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শাহাদত হোসেন সুমা, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হক, এ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন, বি-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা এবং অপরাধ দমনে পুলিশের চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিশেষ করে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া প্রতিরোধ, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং খুন, নারী ও শিশু নির্যাতন, সিঁধেল চুরিসহ গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার, অপরাধীদের শনাক্তকরণ এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জেলা পুলিশের সব ইউনিটকে আরও দায়িত্বশীল, সতর্ক ও সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি জোরদার এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়



