
প্রকাশিত
সুমন ইসলাম
জয়পুরহাট বিজিবি ২০ ব্যাটালিয়নের বিশেষ টহলদল পাঁচবিবি-হিলি সড়কে একটি গাড়িতে অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্হায় প্রায় ৩ কোটি টাকা মুল্যের বৈদেশিক মুদ্রার ( কয়েন) ও একটি কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু আটক করেছে।
বৃহস্প্রতিবার (৫ নভেম্বর) জয়পুরহাট বিজিবি ২০ ব্যাটালিয়ন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ৪ নভেম্বর রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে পাঁচবিবি- হিলি সড়কের নাকুড়গাছি বিজিবি চেকপোস্ট এলাকা দিয়ে একটি চক্র যানবাহন যোগে হিলি সীমান্ত এলাকা দিয়ে বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু ভারতে পাচারের চেষ্টা করছে । এমন তথ্যে পেয়ে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল পাঁচবিবি-হিলি সড়কের পাঁচবিবি চেকপোস্ট এলাকায় যানবাহনে তল্লাশি চালায়। তল্লাশি কালে বিভিন্ন দেশের ৬০ প্রকারের সর্বমোট ৫৭০টি কয়েন উদ্ধার করে জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৯৬ লাখ ৩৭ হাজার ৬০ টাকা। এছাড়া ৭০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের মূর্তিসদৃশ একটি বস্তু আটক করা হয়, যার সিজার মূল্য ৭০ হাজার টাকা।
বিজিবি উদ্ধারকৃত কয়েন ও মূর্তিটি ব্যাটালিয়ন সদরের নিরাপত্তা কাস্টোডিতে সংরক্ষিত করে। যা প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্বরুপ মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বৌদ্ধ বিহার পাহাড়পুর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করার যোগাযোগ সাপেক্ষে কার্যক্রম প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।



