
প্রকাশিত, ৯ ফেব্রুয়ারি, ২০২১
তপন দাসনীলফামারী জেলা প্রততিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুর উপজেলার চৌমুহনী বাজারে অস্বাস্থ্্য কর পরিবেশে খাবার তৈরি করার অভিযোগে আজ বিকেলে হোটেল ও রেস্টুরেন্ট অভিযান চালায় সৈয়দপুর ৮ নং বিট পুলিশের একটি দল
বিকেলে সৈয়দপুর চৌমুহনী বাজারের বেশ কয়েকটি হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালিয়ে সেই হোটেল ও রেস্টুরেন্টের মালিকে দের সর্তক করে দেন সৈয়দপুর ৮ নং বিট পুলিশ
এবিষয়ে কয়েকটি হোটেলের মালিকের সাথে কথা হলে তারা বলেন আমরা চাইনা যে আমাদের হোটেলে কোন কাস্টমার খাওয়া কর অসুস্থ হয়ে পড়ুক তাই আমরা আমাদের যেটুকু সামর্থ আছে তা দিয়ে আমরা আমাদের হোটেলের খাবার গুলোকে নিরাপদে ও ভালো ভাবে রাখি
এদিকে ৮ নং পুলিশের অফিসার জনাব এসআই মো: সাইদুর রহমান বলেন সৈয়দপুর উপজেলার সকল হোটেল ও রেস্টুরেন্টতে ভেজাল ও বাসি খাদ্য রাখা থেকে বিরত থাকার জন্য আমরা এই অভিযান পরিচালনা করি যাতে কোন হোটেল বা রেস্টুরেন কোন ভেজাল বা বাসি পচা খাদ্য রাখতে না পারে


