print news || Dailydeshsomoy

প্রকাশিত,৩০, আগস্ট,২০২১

সোহাগ হোসেন বেনাপোলঃ

যশোরের শার্শায় আইন অমান্য করে কারেন্ট জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা ও ৩৫০ মিটার জাল জব্দ করে আগুনে বিনষ্ট করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৩০আগস্ট)দুপুরে উপজেলার নাভরন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা জানান, নিষেধাজ্ঞা থাকা সত্বেও ব্যবসায়ীরা কারেন্ট জাল বিক্রি করছিলেন। এসব জাল দিয়ে অবৈধ ভাবে মাছ শিকার করে থাকে। গোঁপন খবর পেয়ে পুলিশের সহযোগীতা নিয়ে অভিযান পরিচালনা কর হয়। এসময় দুই ব্যবসায়ীর দোকান থেকে ৩৫০ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে বিনষ্ট ও ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রেরক,সোহাগ হোসেন
বেনাপোল যশোর

৩০/৮/২১