print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১০ ফেব্রুয়ারি, ২০২১

তপন দাসনীলফামারী জেলা প্রতিনিধি ঃ

নীলফামারীর সৈয়দপুরে হাইকোর্টের নির্দেশে আবারো শুরু হয়েছে অবৈধ ইটভাটায় উচেছদ অভিযান আজ বুধবার বিকেল ৪ টার দিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৭ টি ইটভাটা আংশিক গুড়িয়ে দেয়া হয়
এবং ইটভাটায় প্রস্তুত ভাটা স্হাপন ( নিয়ন্ত্রন ) আইন ২০১৩ ( সংশোধনী ) এর ৫ ও ৮ ধারায় মাটির ব্বহার ও হ্রাসকরন এ ৮ টি ইটভাটা সহ বাঙ্গালীপুরে ইকবাল হোসেন ভোলার মেসার্স আরএসবি ব্রিকস থেকে মোট ৪৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়
ইটভাটা গুলো হলো
মেসার্স এমবিসি ব্রিকস
মেসার্স ডিবিএল ব্রিকস
মেসার্স এমএইচই ব্রিকস মেসার্স সিএন ব্রিকস
মেসার্স এমজেএইচ ব্রিকস মেসার্স থ্রি ব্রিকস ও মেসার্স এবি ব্রিকস
এসময় উপস্হিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহি ম্যমাজিস্ট্রেট রেজিনা আকতার , রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মেজবাবুল আলম এছাড়াও উপস্হিত ছিলেন সৈয়দপুর থানা পুলিশ, র্যাব ১৩ নীলফামারী সিপিসি ২ , ফায়ারসার্ভিস সৈয়দপুর ,আনসার ভিডিপি ও গ্রাম পুলিশ
নির্বাহি ম্যাজিস্ট্রেট রেজিনা আকতারের সাথে কথা হলে তিনি বলেন ২০১৩ সাল থেকে নীলফামারীতে ৬০টি ইটভাটার মধ্যে ৭টি সনাতন পদ্ধতি তে চলছে যা হাইকোর্টের নির্দেশ অমান্য করে চলছে সেসব ইটভাটায় আংশিক গুড়িয়ে ও জরিমানা করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে