print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১২ জানুয়ারি, ২০২১

আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ

বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছে ডজন খানেক অবৈধ ইটভাটা। এসব ইটভাটা বন্ধে অবশেষে অভিযানে নেমেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (১২জানুয়ারী) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু ফাত্রাঝিরি এলাকার এডভোকেট শহিদের মালিকানাধীন এস.এইচ.বি ইটভাটা এবং একই ইউনিয়নের রেজুগর্জনবনিয়া এলাকার সাজু বড়ুয়া’র মালিকানাধীন এইচ.এস.বি সহ ৩টি ইটভাটা সম্পূর্ণ ভাবে ধ্বংস করে দেন পরিবেশ অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিষ্টেট সাদিকুর রহমান সবুজ।

অভিযান চলাকালে তিনি বলেন, বান্দরবান জেলার সমস্ত ইটভাটা অবৈধ। যে গুলোতে কোন ধরনের পরিবেশ ছাড়পত্র ও ইট পুড়ানোর ছাড়পত্র নাই। এসব ইটভাটা ধ্বংসে দেশব্যাপী অভিযান চলছে। এর অংশ হিসেবে আজকের এই অভিযান। পর্যায়ক্রমে সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মুহাম্মদ নাজমুল হুদা, সহকারি পরিচালক সংযুক্ততা দাশ গুপ্ত, মঈনুল হক, পরিদর্শক মাহবুবুল ইসলাম, বান্দরবান পরিবেশ অধিদপ্তরের জুনিয়র ক্যামিস্ট আবদুস সালামসহ র্যাব,পুলিশ,বিজিবি এবং ফায়ার ব্রিগেড এর সদস্যরা উপস্থিত ছিলেন।