
প্রকাশিত,০৩, অক্টোবর,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদ নতুন করে আরো ৬৫টি সিসিটিভি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় স্থাপন করেন।
তারই লক্ষ্যে আজ ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য সিসিটিভি মনিটরিং সেন্টার উদ্বোধন করেন।
সিসিটিভি মনিটরিং সেন্টার উদ্বোধন কালে আরো উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার দক্ষ জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গণ।
সিসিটিভি মনিটরিং সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সংঙ্গে মতবিনিময় করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য।
জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদ-এর সভাপতিত্বে মতবিনিময় শেষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ প্রসংঙ্গে জেলার দক্ষ পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, নেত্রকোণা জেলা নিরাপত্তা চাদরে ঢেকে রাখার প্রত্যয়ে সিসিটিভি লাগানো হয়েছে।
তিনি আরো বলেন, সিসিটিভি থাকার কারণে জেলায় যেকোন অপরাধ, চাঁদাবাজ সহ বিভিন্ন অপরাধ মূলক কার্যকলাপ করতে অপরাধীরা ভয় পাবে।


