
প্রকাশিত,১৬, এপ্রিল,২০২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
নেত্রকোণা জেলার দক্ষ, বিচক্ষণ, চাঁদাবাজ,মাদক ব্যবসায়ীদের যম মানবিক পুলিশ সুপার ফয়েজ আহমেদ ১০টি থানার পুলিশ কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা প্রদান করে বলেন নেত্রকোণা জেলায় কোন প্রকার মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ সহ আইনশৃঙ্খলা যেন কোন মতে অবনতি না হয় সেদিকে খেয়াল রাখতে কড়া তাগিদ দিয়েছেন।
মানবিকখ্যাত জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ নেত্রকোণায় যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে সোচ্চার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ ৮’শতাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মান্যবর আদালতে সোর্পদ করেন।
এছাড়াও জেলার প্রতিটি থানায় অতীতের তুলনায় আইনশৃঙ্খলা অনেকটাই ভাল বলে জানান সর্ব মহল,জনপ্রতিনিধিরা।
আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নেত্রকোণায় যানযট নিরসনে পিকাপ ভ্যান,ট্রাক দিনের বেলায় শহরমুখী যেন না হয় সে ব্যাপারেও ট্রাফিক অফিসকে নির্দেশ প্রদান করেন।
এ প্রসংঙ্গে জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, আমি চাই একটা শান্তিপ্রিয় নেত্রকোণা শহর এবং কোন মতে আইনশৃঙ্খলা অবনতি হোক সে ব্যাপারে আমি সর্বাত্মক মনিটরিং করে যাচ্ছি।
তিনি আরো বলেন নেত্রকোণায় ১০টি থানার পুলিশ কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া আছে যেন আইনি প্রতি খেয়াল রেখে একটা পরিপূর্ণ শান্তির নীড় ব্যবস্থা করা হয়।


