
প্রকাশিত,২৬, অক্টোবর,২০২২
নকলা (শেরপুর ) উপজেলা সংবাদদাতা
অক্টেবর মাসের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বুলবুল আহাম্মেদ সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলার মাসিক সভায় বক্তব্য রাখেন আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান শাহ্ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন পৌর মেয়র হাফিজুর রহমান লিটন , নকলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা, নকলা থানা অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য উম্মে কুলসুম রেনু,বিভিন্ন ইউনিয়নর পরিষদের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর এবং বিভিন্ন দপ্তরেন প্রধান এবং কমিটির সদস্যগন প্রিন্ট এবং ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন।
উপজেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়।


