print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৬, অক্টোবর,২০২২

বরিশাল প্রতিনিধি //

বরিশালের বানারীপাড়ায় শ্লীলতাহানী ও চাদাবাজি, জায়গা জমি জবরদখল ও খুন যখমের ভয়ভীতি প্রদর্শন মামলায় জাকির হোসেন বেপারী নামের এক আসামীকে জামিন মঞ্জুর না করে জেল হাজতে প্রেরন করেছে মোকাম বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত।

ঐ মামলায় ১ নং আসামী ছাব্বির মোরশেদ শিশির বাবু মোল্লাকে নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় তার নামে ওয়ারেন্ট এবং ৩ নং আসামী লিপি বেগমকে জামিন দিয়েছে বিজ্ঞ আদালত। গত ২৪ অক্টোবর বিজ্ঞ আদালতে অঙ্গিকার নামায় স্বাক্ষর করে আগামী ধার্য তারিখের পূর্বে সমাধানের মুসলেকায় জামিনে নেয় ছাব্বির মোরশেদ শিশির বাবু ও জাকির হোসেন বেপারী। মামলা সুত্রে জানা যায় মামলার বাদী ফারহা শারমীন সুজান এক এতিম মেয়ে।

তার বাবা মৃত্যু মনিরুল আলম মিঠু বানারীপাড়া পৌর সভার ২ নং ওয়ার্ডের বাসিন্ধা ছিলেন। ২০২০ সালে সুজানের বাবা মারা যাবার পর মেধাবী শিক্ষার্থী সুজনকে চট্রগ্রাম খুলশি সরকারী উমেন্স কলেজে পড়াশুনার সুবাধে মায়ের সাথে সেখানে থাকতে হচ্ছে।

তার অনুপস্থিতির সুযোগে তার আপন চাচা ছাব্বির মোরশেদ শিশির বাবু, ফুফা জাকির হোসেন বেপারী ও ফুফু লিপি বেগম তার বাবার সম্পত্ত্বিতে নির্মানকৃত ১৫ টি দোকানের ভাড়া মাসিক ৪০.০০০ টাকা অবৈধভাবে জোর পূর্বক আত্নসাৎ করিয়া আসছে।

সুজান পরবর্তীতে বাড়িতে এসে তাদের কাছে ভাড়ার টাকা নেয়ার বিষয় জানতে চাইলে আসামীরা সুজনের চর থাপ্পর, কিল ঘুশি মারতে থাকে, উপরন্ত ২ লক্ষ টাকা চাদা দাবী করে। চাদার টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামীরা এতিম সুজানের চুলের মুঠি ধরে মাটিতে ফেলে উপর্যিপুরি লাথি, কিল ঘুসি মারতে থাকে এবং শ্লীলতাহানীর চেষ্টা করে।

বাদী পক্ষ আসামী পক্ষের নিকট আত্মীয় হওয়ায় প্রথমে স্থানীয়ভাবে আপোষ মিমাংসার চেষ্টা করিয়া ব্যর্থ হলে জেলা লিগ্যাল এইড অফিসার( সিনিয়র সহকারী জজ),বরিশাল বরাবর ফারহা শারমিন সুজন বাদী হয়ে অধিকার আদায়ে লিখিত অভিযোগ দায়ের করে যার নং প্রি কেইস ২৯১/২০২২ বানারীপাড়া। সেখানে সুজন তার বাবার রেখে যাওয়া সম্পত্বি আসামীদের কবল হতে ফিরে পেতে জোর দাবী জানান যাতে সে তার লেখাপড়া ও ভরন পোষনের খরচ চালাতে পারে এবং বাবার রেখে যাওয়া ঘরে উঠতে পারে। সে মতে জেলা লিগ্যাল এইড প্রতিপক্ষদের গত ২৮ আগষ্ট দুইও পক্ষকে হাজির হতে নোটিশ দিলে প্রতিপক্ষ হাজির হয় নি।

ধার্য তারিখের দিন হাজির না হওয়ায় জেলা লিগ্যাল এইড অফিসার রেজওয়ানা আফরীন আসামীদের সাথে মোবাইলে ০১৭১২৫২৫০৯০ এবং ০১৭২০০০৮৯৫০ নাম্বারে যোগাযোগ করলে তারা অত্যন্ত উদ্বত্বপূর্ন আচারন এবং হুমকি প্রদান করে। লিগাল এইড’র পরামর্শ মত পরবর্তীতে বরিশাল মোকাম বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ফারহা শারমিন সুজান বাদী হয়ে ৩ জনকে নির্দিষ্ট এবং ৪ জনকে অজ্ঞাত করে পেনাল কোড ১৮৬০ এর ১৪৩,৩২৩,৩৮৫, ৩৫৪,১০৯,৫০৬(২) ধারায় মামলা দায়ের করলে বিজ্ঞ জজ আবেদনটি পর্যালোচনা করে The Code Of Criminal Procedure, 1898 এর ১৫৬(৩) ধারায় ২৪ ঘন্টার মধ্যে FIRকরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বানারীপাড়া থানা ইনচার্জকে নির্দেশ দেন। বানারীপাড়া থানায় মামলা এজাহার ভুক্ত হলে মামলার প্রথম তারিখ গত ২২ অক্টোবর আসাসীপক্ষ মুসলেকায় জামিনে এসে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে সমাধানের তারিখ দিলেও তারা নির্ধানিত তারিখে সমাধানের শালিশ বৈঠকে হাজির হননি। আদালতে দেয়া ধার্য তারিখের মধ্যে সমযোতা না হওয়ায় গত ২৩ অক্টোবর ২ ও ৩ নং আসামী হাজিরা দিলে ২ নং আসামীকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরন করেন। পরের দিন ২৪ অক্টোবর পুনরায় পরবর্তী তারিখের পূর্বে বাদী পক্ষের সাথে সমস্যা সমাধান করবেন বলে মুসলেকায় জামিন পান আসামী পক্ষ। বাদী সুজান জানায় আমাদের সাথে সম্পর্কিত নয় এমন একটি ঘটনায় নওশীন ববি ও সোনিয়া ববি নামক আইডি
( ১নং আসামীর বোন) দিয়ে আমি আমার মা ও আমার খালাতো ভাইকে জড়িয়ে আমাদের ছবিসহ বিভিন্ন ধরনের পোস্ট করে আমাদের মান ক্ষুন্ন করেছে যার বিরুদ্ধে আমি বানারীপাড়া থানায় সাধারন ডায়েরি করি যার নং ৮৫৫। আমার খালাতো ভাই সাগর দীর্ঘদিন যাবৎ কুয়াকাটায় একটি রিসোর্ট সেন্টারে কর্মরত রয়েছে।

বিগত দিনে বাবা মারা যাবার পর এতিম সন্তান সন্তান সুজানকে তার বাবার ঘরে ডুকতে না দেবার ষড়যন্ত্রে তার বাবার ঘরে তালাবদ্ধ করে রাখে আসামীরা। পরবর্তীতে অসহায় সুজান বানারীপাড়া থানা পুলিশের সহায়তায় তালা খুলে ঘরে প্রবেশ করে। SSC & HSC তে GP-A 5 প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী আজ অসহায়ভাবে নিজ বাবার ঘর রেখে অন্যত্র বসবাস করছে। অসহায় এই মেয়েটির পাশে যারাই সহায়তার হাত বাড়ায় তাদেকেই হুমকি ধামকি ও মামলার ভয় দেখিয়ে পাশ থেকে সরিয়ে দিচ্ছে আসামী পক্ষরা। কারো কাছ হতে বিন্দু পরিমান সহায়তা পান না বরিশাল জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়া বাবা হারা এতিম ফারহা শারমিন সুজান। সুজন সমাজের দায়িত্বশীল, প্রশাসন, জনপ্রতিনিধিদের কাছে সুবিচার ও তার ন্যায্য দাবী প্রাপ্তীর জন্য সকলের সুদৃষ্টি কামনা করেছেন।