print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৩, সেপ্টেম্বর,২০২২

মোবারক হোসেন জীবন/আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চাঞ্চল্যকর ব্যবসায়ী শরীফ খাঁ হত্যা মামলায় একই পরিবারের তিনজন আপন ভাইকে মৃত্যুদণ্ড এবং অপরজন তাদের বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়ন চাঁনপুর গ্রামের জাকির খাঁ (৪০), মাহবুব খাঁ (৩০) ও গাজী খাঁ (২৪) ও আমানত খাঁ(৬৫)কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১২, সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।
পাঁচ আসামির মধ্যে আমির খাঁ পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মারা গেছেন।শরীফ খাঁ হত্যা মামলার রায় ঘোষণার সময় আসামী আমানত খাঁ আদালতে উপস্থিত ছিলেন, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য তিন আসামি বিদেশে পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৬ আগস্ট সীমানা বিরোধের জের ধরে শরীফ খাঁকে চাইনিজ কোরাল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মাজেদা বেগম পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে একটি মামলা করেন।
দীর্ঘ তদন্ত শেষে ২০১৬ সালের ২৪ এপ্রিল এসআই আকরামুল হক আদালতে অভিযোগপত্র দেন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত সোমবার দুপুরে মামলার রায় ঘোষণা করেন।

মামলার বাদী মাজেদা বেগম বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তাদেরকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের জন্য প্রধানমন্ত্রীর কাছে জোরলো দাবি জানচ্ছি।এলাকাবাসী খুনিদের ফাঁসি দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে বলেন,আমরা জানি সরকার তাদের দেশে ফিরিয়ে এনে দূত রায় কার্যকর করবেন বলে আশাবাদী।