print news || Dailydeshsomoy

প্রকাশিত,১০, আগষ্ট,২০২২

ওসমান গনি
গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জর গজারিয়া উপজেলায় মেঘনাম স্টিল মিলকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। মেঘনাম স্টিল ইন্ড্রা. লিমিটেডকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এ এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। বুধবার (১০ আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মেঘনাম স্টিল মিলের কালো ধোঁয়ার মাধ্যমে দীর্ঘদিন ধরে পরিবেশ দুষিত করে আসছে। কোনভাবেই এই কোম্পানীর বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করেও পরিবেশ দুষণ রোধ করা যাচ্ছিলা না। মেঘনাম স্টিল মিলের কালো ধোঁয়ার কারণে উল্লেখ যোগ্য ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানগুলো হলো গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গজারিয়া কারিগরি স্কুল এন্ড কলেজ, গজারিয়া থানা, ভবেরচর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, গজারিয়া কলিম উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ, এ পি আই শিল্প, হাসান এন্ড ব্রাদার্স টায়ার কোম্পানিসহ পুরান বাউশিয়া নামক গ্রামের শিশু, গর্ভবতীনারীসহ কয়েক হাজার লোক।এলাকাবাসির অভিযোগ মেঘনাম স্টিল মিলের কালো ধোঁয়ার কারণে শ্বাস কষ্টসহ বিভিন্ন রোগে ভোগচ্ছে।কালো ধোঁয়ার কারণে বিভিন্ন দেশীয় ফলে পোকা হচ্ছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি. এম. রাশেদুল ইসলাম পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এ পরিবেশ দূষণের অভিযোগে ১লাখ টাকা অর্থ দন্ডের আদেশ দেন।

এ সময় প্রসিকিউশন প্রদান করেন মুন্সীগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ নূর কুতুবে আলম সিদ্দিক। মোবাইল কোর্ট পরিচালনায় গজারিয়া থানা পুলিশ ও পেশকার সফিকুর রহমান উপস্থিত ছিলেন