
প্রকাশিত,০৬, জুলাই,২০২২
কাপাসিয়া গাজীপুর প্রতিনিধিঃ এসএম মাসুদ
গাজীপুর-কাপাসিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ০৬/০৭/২২ বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁনের সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৪ আসনের সাংসদ বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খাঁন, উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহম্মদ শহীদুল্লাহ্, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) পারভেজ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার,চেয়ারম্যানগণসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে আসন্ন পবিএ ঈদুল আজহা উপলক্ষে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও।


