print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৯, নভেম্বর,২০২১

নিজস্ব প্রতিবেদক ঃ

সাবেক বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায়,১১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
কেউই আইনের ঊর্ধ্বে নয়, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) রায়ের মাধ্যমে এটাই প্রমাণ হলো।

এসকে সিনহার রায়ের পর প্রতিক্রিয়া জানাতে সচিবালয়ে মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, অন্যায় করলে বিচার হবে, কেউই আইনের ঊর্ধ্বে নয়। এ রায়ে এটাই প্রমাণিত হয়েছে যে, কেউই আইনের ঊর্ধ্বে নয়।
রাষ্ট্রের উচ্চপদে থাকলে তাকে কর্মকাণ্ডের হিসাব দিতে হবে। দৃষ্টান্ত স্থাপন হলো যে, সবারই স্বচ্ছতা ও জবাবদিহিতা পালন করা উচিত।
‘এ রায় বিচার বিভাগের জন্য সুখকর নয়। তবে, এটাও ঠিক যে অন্যায় করলে সাজা পেতে হবে।

মন্ত্রী বলেন, তিনি বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আইনজীবী হিসেবে আমিও বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত তাই এটা আমার জন্য সুখকর নয়।

উল্লেখ্য, অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর ৮ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
২ জনকে খালাস দেওয়া হয়েছে।