
প্রকাশিত,১৯, অক্টোবর,২০২১
হানিফ খান স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের গফরগাঁওয়ে রেলস্টেশনে গড়েওঠা অবৈধ দোকানপাট স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১১, রেলওয়ে কর্মকর্তার উপস্থিতিতে উচ্ছেদ অভিযান কার্যক্রম শুরু হয়।
অভিযান শুরু করে রেলওয়ের ভূ-সম্পদ বিভাগ।
এ সময় রেলওয়ে কর্মকর্তা গফরগাঁও রেল স্টেশনের এরিয়ায় অবৈধ দোকানপাট স্থাপনা পরিদর্শন শেষে জানান, রেলওয়ের দখলকৃত জমি মুক্ত করে সকল স্থাপনা উচ্ছেদ করা হবে।রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় কোন প্রকার দোকানপাট রেলস্টেশনের থাকবে না। এতে করে অপরাধ কমে যাবে। সাধারণ যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াতের সুবিধা পাবে।
অবৈধ স্থাপনা গড়ে তোলার ফলে একদিকে যেমন অপরিচ্ছন্ন হয়েছে, অন্যদিকে মাদকাসক্তিদের অভয়ারণ্যতে পরিণত হয়েছিল। আমাদের এখন মূল লক্ষ্য রেলওয়ে এলাকাকে একটি পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তোলা।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা, ও রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা।
এসময় গফরগাঁও রেল স্টেশন মাস্টারসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও নিরাপত্তা বাহিনী উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের জবাবে রেলওয়ে কর্মকর্তা বলেন
এ কার্যক্রম চলমান থাকবে।
আয়নাল ইসলাম/দৈনিক দেশ সময়,


