
প্রকাশিত,০২, অক্টোবর,২০২১
মো: রাশেদুল ইসলাম (রাশেদ)
স্টাফ রিপোর্টারঃ
চুয়াডাঙ্গা জেলা পুলিশে সদ্য যোগদানকৃত জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করতঃ স্বাগত জানান চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম মহোদয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব কনক কুমার দাস সহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আনিসুজ্জামান ৩৩তম বিসিএস ক্যাডারে সহকারি পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ইতোপূর্বে তিনি ফরিদপুর ও রাজবাড়ী জেলা পুলিশে কর্মরত ছিলেন। জনাব আনিসুজ্জামান, কুষ্টিয়া সদর উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চুয়াডাঙ্গা জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।


