
প্রকাশিত, ০৯-১১-২০২০
বরিশাল জেলা প্রতিনিধি ঃ
দুর্নিতী দমন কমিশনের দায়ের করা একটি মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মোঃ আহসান হাবিব কামালসহ ৫ জনকে কারাদণ্ড দিয়েছে আদালত।
দণ্ডপ্রাপ্ত বাকী আসামীরা হলো সাবেক বরিশাল পৌরসভা (বর্তমান বরিশাল সিটি করপোরেশন) এর নির্বাহী প্রকৌশলী (বর্তমান অবসরপ্রাপ্ত) মোঃ ইসহাক, প্রাক্তন সহকারী প্রকৌশলী (বর্তমান ঢাকা নগর ভবনের স্থানীয় সরকার বিভাগের আরবান পাবলিক অ্যান্ড এনভয়েরমেন্টাল হেলথ সেক্টর ডেভলপমেন্ট প্রজেক্টের তত্ত্বাবধায়ক প্রকৌশলী) খান মুহাম্মদ নুরুল ইসলাম, সাবেক বরিশাল পৌরসভার (বর্তমান বরিশাল সিটি করপোরেশন) উপ সহকারী প্রকৌশলী মোঃ আবদুস ছাত্তার ও বরিশাল নগরের কালিবাড়ি রোডের বাসিন্দা মোঃ জাকির হোসেন।
সোমবার (০৯ নভেম্বর) বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আসামীদের উপস্থিতিতে মহসিনুল হক এ রায় ঘোষনা করেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারি হারুন অর রশিদ।
রায়ে প্রত্যেক আসামীকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ১ নম্বর আসামী সাবেক মেয়র মোঃ আহসান হাবিব কামালা ও ৫ নম্বর আসামী বরিশাল নগরের কালিবারি রোডের বাসিন্দা মোঃ জাকির হোসেনকে ১ কোটি টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মামলা ও আদালত সূত্রে জানাগেছে, দণ্ডপ্রাপ্তরা ১৯৯৫ সালের ২১ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ৩ জুন তারিখের মধ্যে তৎকালীন পৌরসভা এলাকায় টেলিফোন শিল্প সংস্থা কর্তৃক ক্ষতিগ্রস্থ রাস্তা মেরামত দেখিয়ে টেলিফোন শিল্প সংস্থার জাল প্যাড প্রস্তুত পূর্বক ভূয়া দরপত্র সৃষ্টি করে ও ভূয়া ঠিকাদার নিয়োগ করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যেমে বরিশাল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এ চলতি হিসাব খোলে।
উক্ত হিসাবে টেলিফোন শিল্প সংস্থা কর্তৃক প্রদত্ত ৪ টি চেকের মাধ্যমে মোট ৩৯ লাখ ৫০স হাজার টাকা উত্তোলন করে ১১ লাখ ৯৯ হাজার ৩৭১ টাকার রাস্তার মেরামত কাজ দেখায় এবং পরষ্পর একে অপরের সহযোগীতায় ক্ষমতার অপব্যবহার করে সরকারি ২৭ লাখ ৬০ হাজার ৬৩৯ টাকা আত্মসাৎ করে।
যে ঘটনায় দুর্নিতী দমন কমিশনের উপ-পরিচালক মোঃ আবদুল বাছেত ২০০২ সালের ১১ অক্টোবর একটি মামলা দায়ের করেন।
২০১১ সালের ১৯ জুলাই দুর্নিতী দমন কমিশনের উপ-পরিচালক মোঃ আবদুল বাছেত ও সহ পরিচালক এম এইচ রহমতউল্লাহ আদালতের চার্জশীট দাখিল করেন।
আদালত ২০ জনের সাক্ষ্যগ্রহন শেষে আজ ৯ নভেম্বর এ রায় ঘোষনা করেন।


