print news || Dailydeshsomoy

প্রকাশিত,৩০, অক্টোবর,২০২২

মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধি।

কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র,
শান্তি-শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে কমিউনিটি পুলিশিং ডে- ২০২২ উপলক্ষে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম গাজীপুর এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা পৃথকভাবে আয়োজন করা হয়।
সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ। প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালন করা হয়।

তারই ধারাবাহিকতায় গাজীপুর জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে শনিবার (২৯ অক্টোবর)সকাল ১০ টার দিকে গাজীপুর জেলা পুলিশ লাইনস থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গাজীপুর জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা পুলিশ লাইনসে এসে আলোচনা সভায় মিলিত হয়। গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদা শিকদার ও গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন সহ জেলার জয়দেবপুর থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সালাউদ্দিন সরকার প্রমুখ। এবং

অপরদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে- ২০২২ উপলক্ষে জিএমপি’র সদর দপ্তরে শনিবার সকাল ১০ টার দিকে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোল্যা নজরুল ইসলাম,বিপিএম (বার),পিপিএম (বার)এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা (অবঃ) অধ্যক্ষ মোঃ আবদুল বারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের পরিচালক সালাউদ্দিন আহমেদ চৌধুরী, জিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সহ গাজীপুর জেলা পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, চাকরিজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোল্যা নজরুল ইসলাম,
সভাপতির বক্তব্যে বলেন, সমাজ থেকে মাদক, ইভটিজিং ও ছিনতাইকারী দূর করতে কমিউনিটি পুলিশের ভূমিকা অপরিহার্য। অপরাধ দূরীকরণে গাজীপুরবাসীর মধ্যে ব্যাপকভাবে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম ছাড়িয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে পাশে থেকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হইলো।

কমিউনিটি পুলিশিং ডে- ২০২২ উপলক্ষে গাজীপুর জেলা হতে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ অফিসার (সিপিও) হিসেবে কালিয়াকৈর থানার এস আই আজিম হোসেন খান ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ সদস্য হিসেবে জয়দেবপুর থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সালাউদ্দিন সরকারকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।