
প্রকাশিত ০৬ অক্টোবর ২০২১
খুলনা জেলা প্রতিনিধি ঃ
খুলনার খান জাহান থানাধিন যোগিপোল এলাকায় স্ত্রী যোহানা আক্তার ঊষাকে হত্যার দায়ে পুলিশ সদস্য স্বামী মোঃ মাহমুদ আলমকে ফাসির আদেশ দিয়েছে আদালত। আজ খুলনার জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষনাকালে দÐপ্রাপ্ত আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।দন্ডপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ মাহমুদ আলম সাতক্ষীরা আশাশুনি থানার জামালনগর গ্রামের জবেদ আলী সরকারের ছেলে।সে খুলনার শিরোমনিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন।ভিকটিম যোহানা আক্তার ঊষা পাইকগাছা উপজেলার কালিদাসপুর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।
আদালতের বেঞ্চ সহকারী মো: মুরাদ হোসেন গাজী নথীর বরাত দিয়ে জানান,২০১৯ সালের ৬ এপ্রিল সকাল সাড়ে ৭ টা থেকে দুপুর দেড়টা নাগাদ যোগিপোল মনিরুল ইসলামের ভাড়া বাড়িতে এ হত্যাকমান্ডের ঘটনা ঘটে।
পারিবারিক কলহের জের ধরে স্ত্রী যোহানা আক্তার ঊষাকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী মাহমুদ আলম।এঘটনায় নিহতের ভাই জিএম সোহেল ইসলাম বাদী হয়ে খানজাহান আলী থানায় হত্যা মামলা দায়ের করেন (নং ৪)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নৃপেন বিশ্বাস একই বছরের ১৫ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ৭জন স্বাক্ষীর স্বাক্ষ গ্রহন শেষে রায় ঘোষণা করেন।মামলায় রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন আরিফ মাহমুদ লিটন।
বাবুল আকতার
খুলনা।


