
প্রকাশিত
সুমন ইসলাম
লালমনিরহাট
১২ নভেম্বর বৃহস্পতিবার ২৬ ইং সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে মডেল খাল পরিদর্শন করেন দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মিয়া, লালমনিরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজু পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মজমুল হোসেন প্রমানিক, সদর উপজেলার প্রকৌশলী ইনসাফুল হক, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন ।
আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে মহেন্দ্রনগর ইউনিয়নের মডেল খাল পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি মহোদয়।



