print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম
লালমনিরহাট

১২ নভেম্বর বৃহস্পতিবার ২৬ খ্রিঃ রংপুর রেঞ্জের আওতাধীন এলাকায় অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম, ডিআইজি রংপুর রেঞ্জ মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় রংপুর রেঞ্জের ৮ জেলায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় নীলফামারী জেলায় অপরাধ দমনে নিয়মিত অভিযান জোরদার করেছে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম।

জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মাঠপর্যায়ে সক্রিয় থেকে মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ী, মামলা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে কঠোর অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ নির্দেশনার আলোকে গত ২৪ ঘণ্টায় নীলফামারী জেলা পুলিশের অভিযানে প্রিভেন্টিভ মামলা, নিয়মিত মামলা, মাদক-সংক্রান্ত ও অন্যান্য উদ্ধার জনিত ঘটনায় গ্রেফতারি পরোয়ানামূলে সর্বমোট ২১ (একুশ) জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম, ডিআইজি রংপুর রেঞ্জ মহোদয়ের নেতৃত্বে রংপুর রেঞ্জ পুলিশ অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অপরাধ ও অপরাধীর তথ্য দিন, নীলফামারী জেলা পুলিশের সেবা নিন।