
প্রকাশিত
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পেজে ব্যবসায়ী মো. রাসেল রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন ও অসম্পূর্ণ তথ্যের ওপর নির্ভর করে করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর ‘প্রতিদিনের পটুয়াখালী’ নামের একটি ফেসবুক পেজে ‘গলাচিপায় কৃষকের আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগ, অভিযুক্ত কথিত কোটিপতি রাসেল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়।
ব্যবসায়ী রাসেল রহমানের দাবি, প্রকাশিত সংবাদে অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্য-প্রমাণ ও বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়নি। এমনকি সংবাদটিতে শুধু একজন ব্যক্তির ছবির ফটোকাট দৃশ্যমান থাকলেও অভিযোগের সত্যতা যাচাইয়ের প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা হয়নি।
এ ধরনের অসম্পূর্ণ ও তথ্য-প্রমাণবিহীন সংবাদ প্রকাশের ফলে তাঁর সামাজিক মর্যাদা ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করেন তিনি। প্রকাশিত সংবাদকে মানহানিকর উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ী মো. রাসেল রহমান।
তিনি প্রকাশিত অভিযোগের সুষ্ঠু যাচাই-বাছাই এবং সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।



