
প্রকাশিত
সুমন ইসলাম
লালমনিরহাট
বাবা তো সকলের নিকট বাবাই। বটবৃক্ষের মত সন্তানদের সুশীতল ছায়া দিয়ে পরম মমতায় স্নেহ দিয়ে বড় করেন। বাবা হচ্ছে আশা-ভরসার স্থল। আমার বাবা তাঁর ব্যতিক্রম ছিলেন না। বাবাকে দেখা খু-উ-ব বেশিদিন সুযোগ হয়নি- আমার। বয়স যখন ১২ বছর তখনি বাবাকে চিরদিনের জন্য হারাতে হয়েছে।
১৯৭১ সালের মহান স্বাধীনতা আন্দোলনের শেষ পর্যায়ে ০৯ নভেম্বর ১৯ রমজান পাক হানাদার বাহিনী কর্তৃক তিনি নির্মম ভাবে মৃত্যু বরণ করেন। দেশ মাতৃকার মুক্তির জন্য তাঁর এই আত্মদান তাঁর মৃত্যুকে মহিমান্বিত করেছে। তাঁকে করেছে মহান এবং শহীদ। আমরা পারিবারিক ভাবে বাবার অকাল মৃত্যুতে দারুণভাবে ক্ষতিগ্রস্থ এবং অভিভাবক শূণ্য হয়ে পড়ি। তারপরও বাবার এই মহান মৃত্যুতে আমরা পারিবারিকভাবে গর্বিত। বাবাসহ ত্রিশ লক্ষ শহীদের রক্তে পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরীর লাখো লাখো কিউসেক পানি যেমন রঞ্জিত হয়েছে, তেমনি টেকনাফ থেকে তেঁতুলিয়ার সবুজ শ্যামল প্রান্ত রক্তে রঞ্জিত হয়েছিল।
১৯২২ এ জন্ম এবং ১৯৭১ এ মৃত্যু মাত্র ৪৯ বছরের এই ক্ষণজন্মা মানুষটির জীবন ছিল বর্ণাঢ্য। প্রতিকূল পরিবেশে জীবন সংগ্রামে এক বিজয়ী পুরুষ। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তিনি প্রমাণ করেছেন জীবনের চেয়ে দেশ অনেক বড়। তাই দ্বিধাহীন চিত্তে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করতে কুণ্ঠাবোধ করেননি। স্বাধীনতার উষালগ্নে তিনি প্রায় একটি বাক্য উচ্চারণ করতেন “রক্ত ছাড়া স্বাধীনতা অর্জন স্বম্ভব নয়, কাউকে না কাউকে জীবন দিতে হবে”- সেই বাক্যটি তাঁর জীবনে এত বড় সত্য হয়ে আসবে সেটা হয়তো তিনি নিজেও ভাবেননি।
তার এই বীরত্বপূর্ণ অবদান জাতিকে যেমন মুক্ত করেছে- তেমনি মানুষ হিসেবে তাঁকে সার্থক করেছে।
ব্যক্তিগত জীবনে পেশা হিসেবে বেচে নিয়েছিলেন- মহান শিক্ষকতা। মানুষ তৈরির কারিগর। পাশাপাশি জনসেবার জন্য। জনপ্রতিনিধি হিসেবে আজীবন বড়বাড়ী ইউনিয়ন পরিষদ ও বোর্ডের চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ছিলেন।
জীবনের শেষদিন পর্যন্ত পাঙ্গা রানী লক্ষ্মী প্রিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। শিক্ষক হিসেবে তিনি কেমন ছিলেন- সেটা সেই সময়ের ঐ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও সহকর্মীদের জিজ্ঞাসা করলে বুঝা যায়। আমারও সৌভাগ্য হয়েছিল তাঁর ছাত্র হওয়ার। সেই সময়ের শিক্ষার্থীরা তাঁকে কী রকম শ্রদ্ধাভক্তি করতো- তা আজকের প্রেক্ষাপটে বিশ্বাস করা কঠিন। উনি ইংরেজি ক্লাশ নিতেন। ইংরেজিতে তাঁর জ্ঞানের পরিধি ব্যাপক ছিল। তাঁর দক্ষ পরিচালনায় পাঙ্গা স্কুল সেই সময় অত্র অঞ্চলে একটি ঐতিহ্যবাহী উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়।কলিকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে উনি বৃটিশ আমলে বি.এ পাস করেন। পরবর্তীতে এল.এল.বি সমাপনী পরীক্ষা দেয়া সময় তাঁর বড় ভাইয়ের (উনি ছিলেন তাঁর অভিভাবক) মৃত্যুর কারণে পরীক্ষা না দিয়ে গ্রামের বাড়ি চলে আসেন। বাবা অনেক ছোটবেলায় তাঁর পিতা-মাতাকে হারান। তাঁর বড়ভাই ডাঃ নাদের হোসেন তাঁকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেন।
সেই সময় এত উচ্চ শিক্ষিত হয়েও কোন সরকারী চাকুরীতে যোগদান না করে গ্রামের মানুষকে ভালবেসে গ্রামের স্কুলে যোগদান করেন। এবং জীবনের শেষদিন পর্যন্ত গ্রামের সহজ সরল মানুষকে নিয়ে থাকেন। শিক্ষকতার পাশাপাশি তিনি পারিবারিক ঐতিহ্যকে ধারণ করে জনসেবা মূলক কাজে নিজেকে নিয়োজিত করেন। কেননা তাঁর বড় ভাই ডাঃ নাদের হোসেন চিকিৎসা পেশার পাশাপাশি আজীবন বড়বাড়ী ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। সেই ধারাবাহিকতায় উনিও (বাবা) নিজেকে জনসেবায় সম্পৃক্ত করেন। ইউনিয়ন বোর্ড এবং পরবর্তীতে ইউনিয়ন পরিষদের আজীবন প্রেসিডেন্ট ও চেয়ারম্যান নির্বাচিত হন। অত্যন্ত দরদ ও ভালবাসা দিয়ে এলাকার মানুষের সেবা করতেন। যার ফলে এলাকায় প্রতিদ্বন্দিতা ছিল না। বিনা প্রতিদ্বন্দিতায় তিনি বার বার নির্বাচিত হতেন।
উচ্চ মর্যাদার ও সম্মানের আসনে মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন। যে ভালবাসা ও শ্রদ্ধা মানুষ তাকে করতেন বর্তমানে তা বিরল। রুচিশীল ও আধুনিক মনের অধিকারী তিনি ছিলেন। গ্রামে বসবাস করলেও তাঁর পোশাক পরিচ্ছদ ও বাচন ভঙ্গিতে আধুনিকতার ছাপ পরিলক্ষীত হত। শিক্ষিত, রুচিশীল, নীতিবান ও ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে মানুষের নিকট ব্যাপক পরিচিতি লাভ করেন। তাঁর নীতি আদর্শে আকৃষ্ট হয়ে হাজার হাজার মানুষ তার ব্যক্তিগত ভক্ত হয়ে উঠে। মানুষের ভালবাসা সিক্ত হয়ে উনি জননন্দিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন।
মুক্তিযুদ্ধে তাঁর ছাত্রদের অংশগ্রহনে যেমন উদ্বুদ্ধ করেছেন- তেমনি প্রশিক্ষণ প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সবসময় আর্থিক ও অন্যান্য সুযোগ দিয়ে তাদের উৎসাহিত করতেন। রাতবিরাতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে শলাপরামর্শ করতেন। মুক্তিযোদ্ধাদের সাহায্য সহযোগিতা এবং তাদের সংগে ঘনিষ্ট সম্পর্ক থাকায় পাকহানাদার বাহিনী তাঁকে হত্যা করার পরিকল্পনা করেন। এবং এই পরিকল্পনা মাফিক ১৯৭১ এর ০৯ নভেম্বর বীর মুক্তিযোদ্ধা কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের ভি.পি মোক্তার এলাহী সহ বাবাকে নির্মম ভাবে একই স্থানে হত্যা করে। নাম জানা অজানা প্রায় শতাধিক ব্যক্তি সেদিন পাক হানাদার বাহিনী কর্তৃক শহীদ হন।
বৃটিশ আমলে শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে যখন লেখাপড়ার সুযোগ ছিল না। এবং মানুষের লেখাপড়ার আগ্রহ ছিল না। ঠিক এমনি এক দুঃসময়ে আমার পিতা শহীদ আবুল কাশেম মিঞা পিতা মাতা হারা অনেক প্রতিকূল পরিবেশে অদম্য উৎসাহ নিয়ে লেখাপড়া করেছেন। গ্রামে তখন যোগাযোগ ব্যবস্থা ছিল না, ছিল না কোন বিদ্যুৎ ব্যবস্থা। যাতায়াতের ছিল না কোন যানবাহন। গ্রাম থেকে প্রতিদিন পায়ে হেটে ১২+১২= ২৪ মাইল পথ পাড়ি দিয়ে লালমনিরহাট মডেল স্কুলে লেখাপড়া করতেন। এবং মেট্রিক পরীক্ষায় ১ম বিভাগে পাশ করেন। পরবর্তীতে কোচবিহার কলেজ থেকে ১ম বিভাগে আই.এ পাশ করেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজে বি.এ এবং এল.এল.বি তে পড়াশুনা করেন।
পারিবারিক জীবনে বাবা ছিলেন অত্যন্ত আন্তরিক। আমরা ১১ (এগার) ভাই বোন। বাবা জীবিত থাকা অবস্থায় আমাদের কোন ভাই-বোনের লেখাপড়া শেষ হয়নি। লেখাপড়ার ব্যাপারে তার সহযোগিতার কোন কমতি ছিল না। আমাদ



