print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম
লালমনিরহাট

লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম. মমিনুল হকের ব্যক্তিগত ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে।
এ বিষয়ে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আইডিটি পুনরুদ্ধার ও সমস্যা সমাধানের কাজ ইতিমধ্যে চলছে। হ্যাক হওয়া আইডি থেকে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পোস্ট, বার্তা (মেসেজ) কিংবা আর্থিক লেনদেনের অনুরোধ পাঠানো হলে তাঁতে সাড়া না দেওয়ার জন্য সর্বসাধারণকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। আইডিটি সম্পূর্ণ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক।