মতলব দক্ষিণে বিএনপির প্রচারণায় তানভীর হুদা  ‘সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না’


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৮-২৯, ১:১০ পূর্বাহ্ন /
মতলব দক্ষিণে বিএনপির প্রচারণায় তানভীর হুদা   ‘সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না’
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন আহমেদ, মতলব (চাঁদপুর) 

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, ইতিমধ্যেই নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। ডিসেম্বরে তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হলো একটি কুচক্রী মহল নির্বাচনকে বানচাল করার জন্য নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তবে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের মাষ্টার বাজার, এয়ারপোর্ট ও পিংরা বাজারসহ বিভিন্ন এলাকায় বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে প্রচারণা চালানোর সময় তিনি এসব কথা বলেন।

তানভীর হুদা আরও বলেন, দেশের মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। মানুষ বিএনপির ৩১ দফা কর্মসূচিকে স্বাগত জানাচ্ছে। জনগণই আমাদের শক্তি। বিএনপি ক্ষমতায় এলে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে, রাষ্ট্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠন করা হবে।

তিনি বলেন, এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃর্ধা, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরো, জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, মতলব পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম মিয়াজী, ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, বিএনপি নেতা মোহাম্মদ উল্লাহ বাবুল, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রেহান উদ্দিন রাজন, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, চাঁদপুর জেলা যুবদলের সাবেক সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম শিপলু, সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজী, ছাত্রদল নেতা মাহবুব আলমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।