print news || Dailydeshsomoy

প্রকাশিত

আইনাল ইসলাম,

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার ডা. মুফাখখারুল ইসলাম রানা।

রবিবার (২৩আগস্ট) রাজধানীর রাষ্ট্রপতির কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে দেশের সামগ্রিক উন্নয়ন, গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবিক কার্যক্রম এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
এ সময় ডা. রানা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার পাশাপাশি মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

ডা. মুফাখখারুল ইসলাম রানা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণে তাঁর সফল নেতৃত্ব কামনা করেন। পাশাপাশি তিনি বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে ডা. রানা রাষ্ট্রপতির সঙ্গে স্মৃতিচারণমূলক সময় কাটান এবং দেশের অগ্রগতি ও জনগণের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এ সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।