print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের লালমনিরহাট সদর উপজেলা শাখার আংশিক কমিটির অনুমোদনকে স্বাগত জানিয়ে লালমনিরহাট শহরে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কমিটি অনুমোদনের খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সম্প্রতি লালমনিরহাট সদর উপজেলা যুবদলের আংশিক কমিটির অনুমোদন দেন। এ উপলক্ষে জেলা ও উপজেলা যুবদলের উদ্যোগে শহরের বিভিন্ন সড়কে আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান (ভিপি আনিছ) এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসান আলী। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান লাভলু, নেতা ফখরুল ইসলাম লাভলুসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আনন্দ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান। তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।
বক্তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত আনন্দ মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। শহরের রাজপথে যুবদল নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি কর্মীদের উচ্ছ্বাস ও সংগঠনের শক্তিমত্তার বহিঃপ্রকাশ ঘটায়।