চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১০-২১, ৩:৫৮ অপরাহ্ন /
চাঁপাইনবাবগঞ্জ  পুলিশ  লাইন্সে মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

মাস্টার প্যারেডে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জনাব মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা, পুলিশ সুপার , চাঁপাইনবাবগঞ্জ । পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে আগস্ট ২০২৫ খ্রি. মাসের কল্যাণ সভায় সভাপতিত্ব করেন। তিনি অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট ইনচার্জবৃন্দকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।

উক্ত কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল), সহ জেলার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ এবং জেলার অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।