print news || Dailydeshsomoy

প্রকাশিত

উজিরপুর প্রতিনিধিঃ

বরিশাল জেলার উজিরপুর উপজেলার দক্ষিণ সাতলা নিমাই খেয়া ঘাট থেকে নয়াকান্দি কলেজ পর্যন্ত আড়াই কিলোমিটার (২৪১০ মিটার) রাস্তাটি গত দুইমাস পূর্বে নিয়ম মেনে পিচ ঢালাই রাস্তার নির্মাণকাজ সঠিক প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হলেও একটি স্বার্থান্বেষী চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে।

বাস্তব চিত্র সঠিক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বা সংশ্লিষ্ট দপ্তরের তদারকিতে নিদ্রিষ্ট মাত্রার কারিগরি মান বজায় রেখেই কাজ সম্পন্ন করা হয়। রাজনৈতিক দ্বন্দ্বের জেরে উদ্দেশ্য প্রণোদিত ও ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্যই একটি পক্ষ কাজের গুণগত মান নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে।

এ ধরনের অসত্য তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও ঠিকাদারি প্রতিষ্ঠান, সচেতন মহল ও সাধারণ মানুষকে এ ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদে কান না দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। যে কোনো উন্নয়নমূলক কাজের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল বক্তব্য বা সরেজমিনে তদন্ত ও স্থানীয় প্রকৌশলীদের সাথে যোগাযোগের মাধ্যমে সঠিক তথ্য সংগ্রহ করার দাবী স্থানীয়দের। ঠিকাদারি প্রতিষ্ঠান তাসমিয়া এন্টারপ্রাইজ।

রাস্তা সংস্কার কাজ করেন মহিউদ্দিন আহমেদ তালুকদার। সরজমিনে গিয়ে দেখা যায় অবহেলিত জনপদে ওই রাস্তাটি পিচ ঢালাই হওয়ায় একদিকে মানুষের যাতায়াত সুগম হয় এবং অপরদিকে রাস্তার দুধারে বিভিন্ন প্রজাতির গাছ থাকায় সৌন্দর্য বহুগুণ বাড়ে। তবে অতি বৃষ্টি ও সন্ধ্যা নদীর শাখা কচা নদী ঘেষা খালের পানির স্রোতে কবলে ভবিষ্যতে রাস্তাটি ধসে ক্ষতিগ্রস্ত হতে পারে।এ বিষয়ে স্থানীয় নারী-পুরুষ একাধিক লোকজনের সাথে কথা বলে জানা যায় এই রাস্তাটি পিচ ঢালাই হওয়ায় বেজায় খুশি তারা।মহিউদ্দিন আহমেদ তালুকদার জানান,আমরা রাস্তা নির্মাণ কাজ শতভাগ নিয়ম অনুযায়ী করেছি। রাজনৈতিক ভাবে আমাদের সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য আওয়ামীলীগের দোসররা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

এমনকি অন্যস্থানের একটি ভূয়া ভিডিও ধারন করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। উজিরপুরের কোথাও রাস্তার এরকম ভিডিও নেই। আমি ভূয়া ভিডিও ধারনকারীসহ অপপ্রচারকারীদের বিরুদ্ধে বিচারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় জানান,অন্য স্থানের ভিডিও ক্লিপ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। তবে রাস্তাটি বৃষ্টির কারণে সামান্য ক্ষতি হয়েছে।তা অচিরেই পুনরায় পিচ ঢালাইয়ের কাজ করা হবে।