print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম
লালমনিরহাট

লালমনিরহাটের সরকারি শিশু পরিবার (বালিকা)-এর ৬ জন শিক্ষার্থীকে ল্যাপটপ ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহঃ রাশেদুল হক প্রধান।
​আজ জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষার্থীদের হাতে এই আর্থিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন:
১. সাবিনা খাতুন
২. জেসমিন খাতুন
৩. জেমি আক্তার
৪. কুলছুম খাতুন
৫. রেজানা আক্তার
৬. খাদিজা আক্তার

​আর্থিক সহায়তা প্রদানকালে জেলা প্রশাসক জনাব মুহঃ রাশেদুল হক প্রধান শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং আধুনিক প্রযুক্তিতে দক্ষ হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার ও দেশ গড়ায় মনোনিবেশ করার আহ্বান জানান। জেলা প্রশাসকের এমন মানবিক ও সময়োপযোগী উদ্যোগে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।