
প্রকাশিত
রবিউল হোসাইন সবুজ, লাকসাম প্রতিনিধি:
মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ ২০২৭ ইং-এর দাওয়াত উপলক্ষে কুমিল্লার লাকসামে জাকের পার্টির দাওয়াতি আজিমুশ্বান ইসলামী জলছা অনুষ্ঠিত হয়েছে।
৩ অক্টোবর, রোজ শনিবার বাদ আছর লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে লাকসাম কান্দিরপাড় ইউনিয়ন বোর্ড অফিস সংলগ্ন মাঠে এ দাওয়াতি জলছা অনুষ্ঠিত হয়।
জলছায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক হযরত মাওলানা জাকির হোসেন আলাউদ্দিন খিলজী। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুব ওলামা ফ্রন্টের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা আব্দুর রহিম রংপুরী। তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন তালাবা ফ্রন্টের কুমিল্লা সাংগঠনিক বিভাগের সভাপতি তাসলিমুল ইসলাম রিমন।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি কুমিল্লা দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক নূরে আলম মানিক, মনোহরগঞ্জ উপজেলা সভাপতি অ্যাডভোকেট টিপু সুলতান, ছাত্রফ্রন্ট কুমিল্লা মহানগর সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন বিপ্লবী, নাঙ্গলকোট উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, লাকসাম উপজেলা সহ-সভাপতি জুনাব আলী, সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মো. রাজন, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি ইমান হোসেন, ২ নম্বর মুজাফফরগঞ্জ ইউনিয়ন সভাপতি মো. সুমন, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সাংগঠনিক বিভাগ সভাপতি অহিদুজ্জামান, জেলা সভাপতি আল-আমিন সওদাগর, স্বেচ্ছাসেবক ফ্রন্টের জেলা সভাপতি আবদুর রহমান, উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. হোসেন, মহিলা ফ্রন্ট থানা সভানেত্রী সৈয়দা হোসনেয়ারা এবং ছাত্রী ফ্রন্ট সভানেত্রী ফারজানা লিজা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নম্বর কান্দিরপাড় ইউনিয়ন জাকের পার্টির সভাপতি জামাল হোসেন।
এছাড়াও দাওয়াতি জলছায় জাকের পার্টির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।



