
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ মোঃ মিরাজ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটের দিকে গলাচিপা থানাধীন গোলখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় গাবুয়া কালু খা বাজারের পূর্ব পাশে ইব্রাহিমের বাসার সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গলাচিপা থানার এসআই (নিঃ) মোঃ সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করেন। এ সময় ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ মিরাজকে গ্রেপ্তার করা হয়। তিনি গোলখালী ইউনিয়নের কালিরচর এলাকার মোঃ মাসুম হাওলাদারের ছেলে।
এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



