print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিকের মায়ের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। জানাজায় জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ, আইনজীবী, ধর্মপ্রাণ মুসল্লি এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, একজন মমতাময়ী মায়ের মৃত্যু পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহ তায়ালা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি প্রদান করেন।
জানাজা শেষে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপির সকল স্তরের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
এদিকে, অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিকের মায়ের মৃত্যুতে লালমনিরহাট জেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এক শোকবার্তায় দলটির নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।