
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ও বৃহত্তম বড় বাইশদিয়া ইউনিয়নের বার বার নির্বাচিত ইউপি সদস্য চালিত বুনিয়া ইউনিয়নের কৃতি সন্তান। গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়াড নিবাসী।
হরে কৃষ্ণ দাস ( ৭৫) মৃত্যুবরণ করেন। এর মৃত্যুতে গলাচিপা উপজেলা ও পৌর আওয়ামী লীগ, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক সাইমুর রহমান এলিট, সাবেক কাউন্সিলর আশিক সাহা, উপজেলা বিএনপি নেতা পংকজ দেবনাথ,কালিবাড়ি কমিটির সাবেক সভাপতি দিলীপ বণিক, সমাজসেবক রবিন সরকার, গলাচিপা পূজা উদযাপন পরিষ নেতা পরেশ দাস, বিএনপি নেতা জাকির মাতব্বরসহ সকলে গভীরভাবে শোকাহত।
তিনি মঙ্গলবার দিবাগত রাত ৭ঘটিকায় শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন । মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তাঁর অসামান্য অবদান এবং সমাজসেবায় তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে গুণী অভিভাবককে হারালেন এলাকাবাসী।তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। পরে বুধবার দুপুর ১২ টায় নিজ জন্মভূমি চালিতাবুনিয়া ইউনিয়নে দেহ কার সম্পন্ন করা হয়।



