print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পটুয়াখালীর গলাচিপা উপজেলার কৃতী সন্তান ইখতিয়ার রহমান কবির।

সাক্ষাৎকালে দলের সাংগঠনিক কার্যক্রম, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং যুবদলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

ইখতিয়ার রহমান কবির গলাচিপা উপজেলার একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। দলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ও সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার কারণে তিনি বিএনপির একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে নেতাকর্মীদের কাছে পরিচিত।

কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে ইখতিয়ার রহমান কবির দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে কাজ করে যাচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সাক্ষাৎ শেষে তিনি দলীয় ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।