
প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গোপালগঞ্জের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, গোপালগঞ্জের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য উৎসব। এ উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে।
শৈলেন্দ্রনাথ মজুমদার বলেন, শরতের শুভ্র মেঘ, কাশফুলের দোলা আর শিউলির স্নিগ্ধ সুবাসে প্রকৃতি যখন অপরূপ সাজে সেজে ওঠে, তখনই আগমন ঘটে শক্তি, সাহস ও কল্যাণের প্রতীক দেবী দুর্গার। দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। এ উৎসব প্রতিটি মানুষের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা জরুরি। হিংসা, বিদ্বেষ ও বিভেদ ভুলে একটি মানবিক, শান্তিপূর্ণ ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুভেচ্ছাবার্তায় তিনি গোপালগঞ্জসহ দেশের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে শারদীয় দুর্গোৎসব সবার জীবনে আনন্দ, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শৈলেন্দ্রনাথ মজুমদার
সভাপতি
প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ।



