print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৫, ডিসেম্বর,২০২২

সুমন আহমেদঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১নং ষাটনল ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তা লিটনের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ তিনি তার অফিসকে বানিয়েছে দুর্নীতির আখরা খারিজ বাবদ নেয়া হয় ৬ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত নেয়ার অভিযোগ রয়েছে বলে দাবি করছেন অত্র ইউনিয়নের লোকজন।

নাম প্রকাশে অনিচ্ছুক এমন অনেকেই তার বিরুদ্ধে অভিযোগ করেন অভিযোগের ভিত্তিতে মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর,কালিপুর, ষাটনল ইউনিয়ন ভূমি অফিসে সরেজমিনে গিয়ে দেখা যায় বেশ কিছু লোকজন এসেছেন খারিজের জন্য। এর মধ্যে কালিপুর গ্রামের মোঃ মোসলেম আসেন ৫ শতাংশ জমি খারিজ করার জন্য তার কছ থেকে নেয়া হয় ৬ হাজার টাকা।

প্রতি খারিজে এতো টাকা নেয়ার নিয়ম আছে কিনা ভূমি কর্মকর্তা লিটনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, নিয়মের মধ্যে কি দেশে সবচলে আপনি নিজে বুজেন না।
এর আগে ও অন্যান্য ইউনিয়নে ভূমি কর্মকর্তা লিটনকে বিভিন্ন অনিয়মের কারনে শোকজ করা হয়।
এদিকে ১১৭০ টাকা সরকারী ফি দিয়ে খারিজ করার কথা থাকলেও কেনো এতো টাকা নেয়া হয় সে বিষয় মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল ইমরান খানের কাছে জানতে চাইলে তিনি বলেন,কোনো ভাবেই অতিরিক্ত টাকা নেয়া যাবনা।