print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি:

জনতার দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্যে লালমনিরহাট জেলা কমিটির উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলীয় নীতি, আদর্শ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা প্রদান করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনতার দলের নৈতিক কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহবুব উল আলম, কৌশল ও পরিকল্পনা কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাক্কির আহমেদ, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) জাকির হোসেন, দলের মুখপাত্র ডেল এইচ খান, যুগ্ম মহাসচিব মো. ফুয়াদ সাকি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নাহিদ রানা এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও লালমনিরহাট জেলার আহ্বায়ক আব্দুল বারেক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইনজীবী জনতার দল কেন্দ্রীয় সংসদের সভাপতি অ্যাডভোকেট জাকিউল হাসান সিদ্দিক রাসেল।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশ গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে জনতার দলকে আরও সুসংগঠিত করতে হবে। এজন্য তৃণমূল পর্যায়ে সংগঠন সম্প্রসারণ, নতুন নেতৃত্ব সৃষ্টি এবং জনসম্পৃক্ত কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মী সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় দলীয় সাংগঠনিক কার্যক্রম, সদস্য সংগ্রহ, রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।