
প্রকাশিত
সুমন ইসলাম
লালমনিরহাট
আজ ১১ অক্টোবর রবিবার ২৬ইং রাত ৯ টায় কালেক্টরেট মাঠে বাংলাদেশ স্কাউটস জেলা কমিটির ৪র্থ জেলা স্কাউট সমাবেশ মহাতাঁবুর জলসা শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি মহোদয়।
সভাপতিত্ব করেন মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা প্রশাসক ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস, জেলা কমিটির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক
একেএম মমিনুল হক, জেলা বিএনপির সহ সভাপতি স্কাউট এর চেয়ারম্যান লায়লা হাবিব দুলু,
অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক রাসেল মিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম কাউন্সিলর,
আয়োজনে: বাংলাদেশ স্কাউটস, লালমনিরহাট জেলা।



