
প্রকাশিত
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরের শার্শা থানা এলাকায় পুলিশের অভিযানে ১২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন,শার্শা থানাধীন টেংরা গ্রামের আনিছুর রহমানের ছেলে রিপন হোসেন (৩১)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সন্ধ্যা সময় পুলিশ জানায়, শার্শা থানাধীন টেংরা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শার্শা থানাধীন ৮নং বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামস্থ জনৈক মতিয়ারের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটকৃত আসামীর হেফাজত হতে জব্দতালিকা মূলে জব্দকৃত আলামত ১২ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ থানায় হাজির হয়ে আটক আসামীর বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেন।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হচ্ছে।তৎপ্রেক্ষিতে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।



