print news || Dailydeshsomoy

প্রকাশিত

সোহাগ হোসেন বেনাপোলঃ

যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক মাদক কারবারিকে আটক করেছে শার্শা থানা পুলিশ। 

আটক আসামী হলো, শার্শা থানাধীন গোড়পাড়া নিমতলা গ্রামের জাহান আলী খা ছেলে সবুজ খান (৩৫)।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) দুপুরে পুলিশ জানায়, শার্শা থানাধীন পাকশিয়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে পাকশিয়া বাজারের ব্রীজ সংলগ্ন উত্তর পার্শ্বে আরিফ হোসেনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে এক মাদক কারবারিকে আটক করা হয়। 

আটকৃত আসামীর হেফাজত হতে জব্দতালিকা মূলে জব্দকৃত আলামত ২০০ বোতল অবৈধ মাদক দ্রব্য WINCEREX COUGH  SYRUP  সহ থানায় হাজির হয়ে ধৃত আসামী ও ঘটনার সহিত জড়িত পলাতক ৩ জন আসামীদের বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেন। 

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।তৎপ্রেক্ষিতে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।