print news || Dailydeshsomoy

প্রকাশিত

আজাদ নাদভী, স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের একদিন পর শামসুন্নাহার (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার সকাল ৮ টায় বাড়ির পাশে রাস্তার খাদ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত শামসুন্নাহার উপজেলার রশুনিয়া ইউনিয়নের খিল্লাপাড়া গ্রামের লিয়াকত খানের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার (৫ অক্টোবর) দুপুরে শামসুন্নাহার সিরাজদিখান বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। স্বজনদের উৎকণ্ঠার মধ্যেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশের রাস্তার খাদে এক নারীর মরদেহ দেখতে পান পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এলাকাবাসী আরো জানায় তার মৃত্যু রহস্যজনক।

নিহতন শামসুর রহমানের ছেলে হাবিবুর রহমান বলেন,সোমবার বিকেলে অনেক খোঁজাখুঁজি করি। মাকে না পেয়ে সন্ধ্যায় থানায় বিষয়টি অবহিত করি। জানামতে আমাদের সাথ কারো বিরোধ বা শত্রুতা নেই তবে আমার মার হাই প্রেসার এবং ডায়াবেটিস ছিল।

সিরাজদিখান থানার ওসি মোঃ আলাউদ্দিন ঘটনার সততা নিশ্চিত করে বলেন,এটি দুর্ঘটনা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই নারী বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন, বিষয়টি নিয়ে আমরা তদন্তে করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব।