
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহিদুল্লাহ (বাবু মিয়া) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে ইন্তেকাল করেছেন।
তাঁর মৃত্যুতে গলাচিপার সর্বস্তরের মানুষের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একজন পরিচিত ব্যবসায়ী ও সজ্জন মানুষ হিসেবে তাঁর অবদান ও স্মৃতি স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকবে।
মৃত্যুর এই অনিবার্য সত্যের কাছে আজ আমরা সবাই শোকাহত। প্রিয়জন হারানোর এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আজকের গলাচিপা প্রেসক্লাবের পক্ষ থেকে জানাই গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা।
মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি, তিনি যেন মরহুম মোঃ শহিদুল্লাহ (বাবু মিয়া)-এর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, কবরকে নূরে পরিপূর্ণ করেন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম নসিব করেন। শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দান করুন।



