
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট
আজ ১২ আগস্ট বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস, জেলা সভাপতি জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম মমিনুল হক।
জেলা শিক্ষা অফিসার(অ.দা.) রুখসানা পারভীন ও সহ. সভাপতি, জেলা স্কাউটস,
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহ. সভাপতি, জেলা স্কাউটস, মমিনুল ইসলাম। রাসেল আহমেদ, উপ-পরিচালক, বাংলাদেশ স্কাউটস, রংপুর।
মোঃ মন্জুর হোসেন, কমিশনার, জেলা স্কাউটস, লালমনিরহাট। মোঃ রাজিবুর রহমান, উপ আঞ্চলিক কমিশনার, দিনাজপুর অঞ্চল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্কাউটস এর সাধারন সম্পাদক মোঃ একরামুল হক।


