
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট
লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী যুব সমাজের উদ্যোগে রতিধর সেবা সমিতির অস্থায়ী শ্রীশ্রী দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন ও মহালয়ার লীলা প্রদর্শনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ লিমন। অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা সম্প্রীতি, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক ঐক্য বজায় রেখে সকল ধর্মের মানুষের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।



