
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট
আজ সোমবার ১৩ জুলাই ২৬ লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট বাজার সংলগ্ন ‘ভাই ভাই বেকারি’-তে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।
অভিযানকালে দেখা যায়, বেকারিটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা হচ্ছিল। এছাড়া মোড়কে মেয়াদোত্তীর্ণের কোনো তারিখ না থাকা, বিএসটিআইয়ের (BSTI) বৈধ লাইসেন্স বিহীন এবং অবৈধ বিদেশি ইস্ট ব্যবহারের মাধ্যমে পাউরুটি, বিস্কুট ও কেক উৎপাদন করা হচ্ছিল।
ভোক্তা সাধারণের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে এবং এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ভাই ভাই বেকারিকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে ও খাদ্যে ভেজাল রোধে জেলা প্রশাসনের এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।



