
প্রকাশিত
সুমন ইসলাম
লালমনিরহাট
আজ ২২ অক্টোবর বৃহস্পতিবার সকালে সাকিট হাউজে গরিব, দুঃস্থ ও অসুস্থ ব্যক্তি এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করেন
প্রধান অতিথি দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।
এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন। উক্ত অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাজকল্যাণ অধিদপ্তরের পক্ষ থেকে আথিক সহায়তা দিয়ে থাকে।



